সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:50:40 pm, Friday, 4 March 2022
  • 15 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষ ও আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) বিকেলে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের সকল শেণী-পেশার মানুষ ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন, শেখ হাসিনার হাত ধরে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন, তা দেখে একটি চক্র বিরোধীতা করছে। তাদেরকে চিহ্নিত করে আওয়ামী লীগের সুফল প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবনেতা মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপির চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, সদস্য অধ্যাপক জাকির হোসে।

যুবলীগ নেতা ইয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা নুরুল হক তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন, সলিয়াবাকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক, যুবলীগ নেতা সৈয়দ সোহেল, ছাত্রলীগ নেতা মনির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলগি নেতা মিরাজ মোল্লা প্রমূখ। সভা শেষে বিশেষ দোয়া-মোনাজাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর দীর্ঘায়ু কামনা করা হয়। এদিকে উপজেলার সবকটি ইউনিয়নে সরকারের উন্নয়ন কর্মকান্ডের ওপরে এভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে সভা থেকে জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময়

প্রকাশের সময় : 08:50:40 pm, Friday, 4 March 2022