সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে হচ্ছে সেতু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:09:42 pm, Sunday, 10 January 2021
  • 67 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে হচ্ছে সেতু। এজন্য আবারও নদীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে এলজিইডির প্রকল্প পরিচালক মো. এবাদত আলী প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।

রোববার বিকাল ৪টায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলমের নেতৃত্বে তিনি সন্ধ্যা নদীর তীরবর্তী পৌর শহরের ২ নং ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে সন্ধ্যা নদীর ওপরে সেতু নির্মাণের সম্ভাব্যতা এবং সম্ভাব্যস্থান পরিদর্শন করেন।

পরে তিনি উপজেলার বিশারকান্দিতে সন্ধ্যা নদীর শাখা বেলুয়া ও ঝনঝনিয়া নদীতেও ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এর আগে ১১ নভেম্বরও প্রকল্প পরিচালক মো. এবাদত আলী বানারীপাড়ার সন্ধ্যা নদীতে সেতু নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শণ করেছিলেন।

এ প্রসঙ্গে এলজিইডির প্রকল্প পরিচালক মো. এবাদত আলী বলেন সন্ধ্যা নদীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী ও খালে ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রকল্প প্রস্তাব গৃহীত হওয়ার পরে কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হবে এবং সকল প্রক্রিয়া শেষে সেতু নির্মাণ কাজ শুরু করা হবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম বলেন সন্ধ্যা নদীতে সেতু নির্মাণ তার একটি স্বপ্ন ছিলো। সবাই মিলে এক হয়ে এ জনপদকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো।

সেতু নির্মাণ হলে কৃষি ও মৎস্য সম্পদসহ সার্বিক অর্থনীতি ও আর্থসামাজিক ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। গ্রামীণ জনপদ শহুরে জনপদে পরিণত হবে। প্রসঙ্গত বানারীপাড়ার সন্ধ্যা নদীতে সেতু নির্মিত হলে বরিশাল বিভাগের বেশ কয়েকটি উপজেলার মানুষ এই সেতুটি ব্যবহার করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীস্থলে খুব সহজেই যেতে পারবেন।

এছাড়া বরিশালের সঙ্গে পিরোজপুর, গোপালগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে সহজতর পথে যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্ত সূচিত হবে। বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি’ই সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ে এবং সেখানে রয়েছে বিভিন্ন ধরণের কৃষির অপার সম্ভাবনা। সেতুটি হলে সেই সম্ভাবনার দ্বার উন্মোচন হয়ে দেশের অর্থনীতিতে এই অঞ্চলের কৃষকরা অভূতপূর্ব সাড়া জাগাতে পারবেন। বৈদেশিক মূদ্রা অর্জনেও এখানকার কৃষকরা অনেক ভূমিকা রাখতে পারবেন।

১৯৬৫ সালে নদীর পশ্চিমপাড় বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সঙ্গে সড়ক নির্মাণের যে রূপরেখা তৈরি হয়েছিলো সেটারও বাস্তবায়ন হবে। উল্লেখ্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম জাতীয় সংসদে সন্ধ্যা নদীর ওপরে সেতু নির্মাণের দাবী জানিয়েছিলেন। যেটা ছিলো তার নির্বাচনকালীন জনসাধারণের কাছে দেওয়া অঙ্গীকার।

সংসদের তার সেই দাবীর প্রেক্ষিতে এলজিইডির প্রকল্প পরিচালক সেতু নির্মাণের জন্য সন্ধ্যা নদীর সম্ভাব্যস্থান যাচাই করতে আসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল হাসান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার লক্ষ্মী নারায়ন দেবনাথ, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারন সম্পাদক সুজন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস, প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, যুবলীগ নেতা মহসিন রেজা, মশিউর রহমান সুমন ও স্বপন মাঝী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমূখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে হচ্ছে সেতু

প্রকাশের সময় : 09:09:42 pm, Sunday, 10 January 2021