বানারীপাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বানারীপাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বানারীপাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি সংসদের উদ্যোগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালো রাত্রিতে সংগঠিত হত্যা যজ্ঞে নিহত স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেদিনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি সংসদের উপেদষ্টা এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরার দিক নির্দেশনায় ১৫ ও ২১ আগস্ট’র সকল শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

স্মৃতি সংসদের আহবায়ক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনিচুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেণ সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন বিশ্বাস, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদ্দুছ হাওলাদার, চাখার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. আবিদ-আল হাসান রাজু প্রমূখ। উপজেলা যুবলীগ নেতা মো. ইয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সম্পাদক মো. মোস্তফা মৃধা, যুবলীগ নেতা রাজু তালুকদার, ছাত্রলীগ নেতা জনি সরদার প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী এবং বিভিন্ন শেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেণ সলিয়াবাকপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আবুল কালাম আজাদ। দোয়া-মোনাজাতে ১৫ ও ২১ আগস্ট’র বর্বরতায় নিহত সকল শহীদদের এবং বেগম শাহানআরা আব্দূল্লাহর রুহের মাগফিরাত কামনা করা সহ কোভিড-১৯ মহামারি থেকে মুক্তি চেয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD