বানারীপাড়ায় শত অনুরোধের পরেও আসেননি ডাক্তার ৫ মিনিট পরেই রোগীর মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় শত অনুরোধের পরেও আসেননি ডাক্তার ৫ মিনিট পরেই রোগীর মৃত্যু

বানারীপাড়ায় শত অনুরোধের পরেও আসেননি ডাক্তার ৫ মিনিট পরেই রোগীর মৃত্যু




মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে: বাংলা মায়ের দামাল সন্তান যিনি কিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ মাতাকে করেছেন শত্রু মুক্ত। বানারীপাড়ায় সেই বাংলা মায়ের দামাল সন্তানের অসুস্থ্য স্ত্রীর জন্য হাত-পা ধরে অনুরোধ করার পরেও যতিন্দ্রনাথ নামের এক ডাক্তার তাকে দেখতে অপরকতা প্রকাশ করেন।

অতঃপর পাঁচ মিনিট পরেই সেই মুক্তিযোদ্ধার স্ত্রী নিষ্ঠুর এই বিচিত্র ভূবন ছেড়ে পারি জমান পরপারে। (ইন্না….রাজিউন)।
জানাগেছে বানারীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা জিয়াউল হকের স্ত্রী রাজিয়া বেগম (৭০) শনিবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে নিজ বাসায় গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।

এ সময় তার ৩ জন ছেলে সন্তানই চাকুরীর কর্মস্থলে থাকার ফলে বাড়িতে ছিলেন না। বৃদ্ধ বাবার কাছ থেকে মায়ের অসুস্থ্যতার কথা শুনতে পেয়ে ৩ ভাই তাদের বন্ধুদের মুঠোফোনে বিষয়টি জানান। বন্ধুরা ওই মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে রাজিয়া বেগমকে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার এক সন্তানের বন্ধু রোজেন,শাহিন ও মানিক সহ আরও অনেকে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এক ফার্মেসীতে প্রাইভেট প্রাকটিক্স করা ডাক্তার যতিন্দ্রনাথের কাছে গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীকে দেখতে অনুরোধ করেন।

তবে তিনি তার প্রাইভেট প্রাকটিক্স ছেড়ে অনত্র যেতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন বলে জানান,রোগীর ছেলের বন্ধুরা। তারা আরও জানান ওই সময়ে ডাক্তার যেখানে বসে প্রাইভেট প্রাকটিক্স করছিলেন সেখানে কোন রোগী ছিলোনা। ওই বন্ধুরা জানান মাত্র পাঁচ মিনিটের জন্য রোগীকে দেখতে অনেক কাকুতি-মিনতি করেছি ডাক্তারের কাছে,কেবল তার পায়ে ধরে বলা বাকি ছিলো। তার পরেও ডাক্তারের মন গলেনি।

শেষ পর্যন্ত তাকে বলেছিলাম স্যার একবার আসেন শুধু দেখেযান রোগী বেঁচে না মরে গেছে। এর পরেও তিনি রোগী দেখতে পারবেন না বলে জানিয়ে দেন। ওই মুক্তিযোদ্ধার পরিবার ও এলাকাবাসীর প্রশ্ন তবে একজন ডাক্তারের মূল কাজ কি? এলাকাবাসী জানান এই ডাক্তার পূর্বে তার কর্তব্যের বাহিরে আরও অনেক কাজ করেছেন।

লিমা নামের এক কিশোরী তার ভুল চিকিৎসায় চির জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। এর বিচার চেয়ে বানারীপাড়ায় মানববন্ধন পর্যন্ত হয়েছিলো। জানাগেছে ডাক্তার যতিন্দ্রনাথ’র বরিশাল জেনারেল হাসপাতালে পোষ্টিং হওয়া সত্যেও তিনি বানারীপাড়ায় থেকে তার প্রইভেট প্রাকটিক্স চালিয়ে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD