মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দিনরাত একাকার করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী ও পৌর শাখা আওয়ামী লীগের এবং বন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি সুব্রত লাল কুন্ডু।
বুধবার ১১ নভেম্বর বিকেলে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং পৌরবাসীকে সাথে নিয়ে ১নং ওয়ার্ডে গণসংযোগ করেণ। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও আশির্বাদ কামনা করেণ।
গণসংযোগেরর সময় তার সাথে ছিলেন, চাখার সরকারি ফজলুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ও শাজাহান মিয়া,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তপন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সনেট, যুগ্ম-সম্পাদক মিন্টু ভান্ডারী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষি নারায়ন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, মাসুম, সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাওন মোঘল, মাওলানা নাজমুল ইসলাম, জসিম উদ্দিন ও কিশোর সাহা
ব্যবসায়ী আকবর হাওলাদার, যুবলীগ নেতা ত্রিদেব রায় সহ শতাধিক আওয়ামী লীগের নেতা ও কর্মী এবং পৌরবাসী উপস্থিত ছিলেন। ১নং ওয়ার্ডের বাজার ব্যবসায়ীদের কাছে এ সময় দোয়া ও আশির্বাদ কামনা করেণ সুব্রত লাল কুন্ডু।
Leave a Reply