বানারীপাড়ায় মা ইলিশ না ধরার আহবান -এমপি শাহে আলম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় মা ইলিশ না ধরার আহবান -এমপি শাহে আলম

বানারীপাড়ায় মা ইলিশ না ধরার আহবান -এমপি শাহে আলম




মো. সুজন মোল্লা,বানারীপাড়া(বরিশাল) থেকে:  বাংলাদেশ মৎস্য অধিদপ্তর কর্তৃক ২২ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর ইলিশের প্রজনন সময়ে নদ-নদীতে জেলেদের কোন প্রকার জাল ব্যবহার করে মাছ শিকারের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই সময় থেকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় ট্রলার নিয়ে অভিযান পরিচালনা করে যাচ্ছেন। নদীতে অভিযান পরিচালনা করার পরেও যখন কিছু কিছু অসাধু জেলেদের মাছ ধরা থেকে থামানো যাচ্ছিলোনা,ঠিক সেই সময়ে জেলে বেষ্টিত এলাকায় গিয়ে তাদের সাথে প্রতিনিয়ত সচেতনতামূলক মতবিনিময় সভা করছেন এমপি মো. শাহে আলম।

১৪ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার চাখার ইউনিয়নের চিড়াপাড়া আদনান মাদ্রাসা মাঠে জেলেদের নিয়ে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধ রাখতে সচেতনতামূলক মতবিনিময় সভা করেন। এসময় তিনি লোভ লালসা পরিহার করে নিষিদ্ধ সময়ে যেসব জেলেরা ইলিশ শিকারে বিরত থাকবে তাদের পুর্নবাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন। চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন ও ওসি খলিলুর রহমান প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD