বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ ফ্রান্সের সরকার প্রধান কর্র্তৃক ইসলাম তথা সৃষ্টি কুলের মডেল বিশ্ব নবী ও নেতা রহমাতুল্লিল আলামিন হযরত মোহাম্মদ (সঃ) নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে বরিশালের বানারীপাড়ার পৌর শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা প্রতিবাদ মিছিল নিয়ে বন্দর বাজারে একত্রিত হয়ে থানার সামনে হয়ে সদর রোড প্রদক্ষিণ করে। এ সময় শান্তিপূর্ণ্য মিছিল থেকে ফ্রান্সের পণ্য বর্জণ করা সহ ও বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করা মুসলিম উম্মাহ সহ্য করবেনা সহ বিভিন্ন শ্লোগান দেন মুসল্লিরা। মিছিলটি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

 

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, এম এ লতিফ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ধারালিয়া বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল কাসেম জহির, আলহাজ্ব দলিল উদ্দিন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নূরে-নূহু, ব্যবসায়ী মো. জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, এরপরে যদি দয়ার নবীকে নিয়ে আর কোন কটুক্তি করা হয় তবে শান্তি ও সাম্মের মধ্য থেকেই আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

 

মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কেএম শফিকুল আলম জুয়েল ও জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, ব্যবসায়ী ও বন্দর বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. ইদ্রিস মল্লিক, ঠিকাদার মো. রফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য মিছিল ও সমাবেশে দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার ইসলাম ধর্মের মানুষ অংশ গ্রহন করেণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD