বানারীপাড়ায় বিধবা এক ঋষী সম্প্রদায়ের গৃহবধূকে (৩৫) গণধর্ষণ,গর্ভের ভ্রুণ হত্যার অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় বিধবা এক ঋষী সম্প্রদায়ের গৃহবধূকে (৩৫) গণধর্ষণ,গর্ভের ভ্রুণ হত্যার অভিযোগ

বানারীপাড়ায় বিধবা এক ঋষী সম্প্রদায়ের গৃহবধূকে (৩৫) গণধর্ষণ,গর্ভের ভ্রুণ হত্যার অভিযোগ

বানারীপাড়ায় বিধবা এক ঋষী সম্প্রদায়ের গৃহবধূকে (৩৫) গণধর্ষণ,গর্ভের ভ্রুণ হত্যার অভিযোগ




বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিধবা এক ঋষী সম্প্রদায়ের গৃহবধূকে (৩৫) গণধর্ষণ করে তিন মাসের অন্তঃসত্ত্বা করে গর্ভের ভ্রুণ হত্যার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ ওই বিধবা নারী বর্তমানে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

 

 

নির্যাতিতা নারী আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, বানারীপাড়া উপজেলার বাসিন্দা এক মৃত ঋষীর স্ত্রীকে ধর্ষণ ও তিন মাসের অন্তঃসত্ত্বা করে ভ্রুণ হত্যা করেন বাজারের চা বিক্রেতা ইউসুফ খাঁ ও মজিবর মল্লিক। স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিভিন্ন ধরনের হুমকির মুখে মৃত স্বামীর বসত ভিটায় ফেরা নিয়ে অনিশ্চয়তা এবং আইনি পদক্ষেপ নিতে পারছেন না।

 

 

ঋষী সম্প্রদায়ের ওই নারী জানান, গত দুই বছর আগে তার স্বামী মারা যান। তাদের ৮ বছরের ছেলে সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর পরে ছেলেকে নিয়ে অসহায় জীবন-যাপন করছেন তিনি। বাইশারী বাজারে স্বামীর রেখে যাওয়া একটি দোকানের ভাড়ার টাকায় চলে তার সংসার।

 

 

ভুক্তভোগী নারী আরও জানান, ঘটনার দিন গত ৫ মাস আগে বিধবা গৃহবধূর দোকানের ভাড়াটিয়া অপর দোকানিকে নিয়ে ভাড়ার টাকা দিতে তার বাসায় যায়। ওই সময় তাকে ঘরে একা পেয়ে তারা মুখ চেপে ধরে ও নানা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। তাদের মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে রাখে। ভয়ে ও লোকলজ্জায় কাউকে বিষয়টি জানানো হয়নি।

 

পরে ওই দুই ব্যক্তি ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তাকে প্রায় ৮/১০ বার ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই দুই ব্যক্তির যোগসাজশে তাকে বাচ্চা নষ্টের ওষুধ কিনে দেয়। গত ৮ দিন আগে ওই ওষুধ সেবনের পর থেকে তার অনবরত রক্তক্ষরণ হলে প্রথমে বানারীপাড়া ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। গত দুইদিন ধরে তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত নির্যাতিতার পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD