বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় বিদ্যালয়ে নেই খেলার মাঠ! খেলাধুলা থেকে বঞ্চিত শিশু শিক্ষার্থীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:22:21 pm, Thursday, 12 September 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে:  বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ ২৩নং সরকারি বিদ্যালয়ে নেই মানসম্মত কোন খেলার মাঠ।  ফলে কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে খেলাধুলা থেকে। এমনকি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সময় তাদেরকে বিদ্যালয়ের সামনে ছোট্ট একটি মাঠে অংশ গ্রহন করতে হয়।

যেখানে কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশ নেয়াই অসম্ভব হয়ে পড়েছে। ফলে প্রতিযোগিতা চলার সময় দর্শক ও অভিভাবকদের পার্শ্ববর্তী রাস্তা ছাড়া অন্য কোন স্থানে ধারানোর জায়গা থাকেনা। কারন ছোট্ট ওই মাঠের পাশেই রয়েছে বড় ধরণের একটি ডোবা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির ফারুক জানান, বিদ্যালয়ের খেলার মাঠের বেশির ভাগ জায়গা ঝুঁড়ে ডোবা ও কচুরিপানায় পরিপূর্ণ থাকায় বছরের বেশির ভাগ সময়ই অবশিষ্ট ছোট্ট মাঠটিতে পানি উঠে থাকে।
তাই কোমলমতি শিশু শিক্ষার্থীদের অভিভাবরা তাদের সন্তানদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে দিতে অপরগতা জানান।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সৈয়দকাঠি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. মহসিন হাওলাদার জানান,অনেক বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাঠ বরাদ্ধের আবেদন করেও কোন প্রকার বরাদ্ধ পাওয়া যায়নি। বর্তমানে খেলার মাঠের এমন অবস্থা,সেখানে দাঁড়িয়ে শিক্ষার্থীরা নিয়মিত জাতীয় সংঙ্গিত পর্যন্ত গাইতে পারছে না।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় কেবলমাত্র মোরগের যুদ্ধ,বিস্কুট দৌঁড় সহ কয়েকটি ছোট্ট পরিসরের খেলাধুলা ছাড়া অন্য সব ধরণের খেলাধুলা পরিচালনা করা অসম্ভব হয়ে পরে ওই মাঠে। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় মঞ্চ তৈরি করার পরে মাঠে কোন জায়গা অবশিষ্ট থাকেনা। তাই বাধ্য হয়েই সাংস্কৃতিক প্রতিযোগিতা করা থেকে বিরত থাকতে হয়। এই অবস্থায় এখন মাঠটি ভরাট করা সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বানারীপাড়ায় বিদ্যালয়ে নেই খেলার মাঠ! খেলাধুলা থেকে বঞ্চিত শিশু শিক্ষার্থীরা

প্রকাশের সময় : 06:22:21 pm, Thursday, 12 September 2019