সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় বাইশারী কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল সাময়িক বরখাস্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:37:25 pm, Sunday, 8 September 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

মামুন আহমেদ,বানারীপাড়া॥  বানারীপাড়ায় অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সভাপতিত্বে গভর্নিং বডির এক জরুরী সভায় তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি ৭ কার্য দিবসের মধ্যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে জবাব চাওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা জানান অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ও অন্য একটি কলেজের নারী লাইব্রেরিয়ানের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সহ ২২ টি অভিযোগ এনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে সম্প্রতি লিখিত অভিযোগ করার পাশাপাশি তাকে তিন দফা শোকজ নোটিশ দেওয়ার পরেও কোন জবাব না দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় বাইশারী কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল সাময়িক বরখাস্ত

প্রকাশের সময় : 07:37:25 pm, Sunday, 8 September 2019