সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:56:31 pm, Wednesday, 9 October 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া(বরিশাল) থেকে:  বানারীপাড়ায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইটল) মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। (৯ অক্টোবর) বুধবার বিকেল ৩টার সময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,সমাজের যুবক শ্রেণিদের খেলায় মনোযোগ করতে এ উপজেলায় সব ধরণের ব্যবস্থ্যা গ্রহন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান,মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন। বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মাহামুদ হোসেন মাখন, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,আক্তার হোসেন মোল্লা, বানারীপাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ওহেদুজ্জামান দুলাল, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা প্রমুখ।

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর একাদশ ও শেরে বাংলার স্মৃতি বিজরিত বানারীপাড়ার চাখার একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শিকারপুর একাদশ ৫-১ গোলে চাখার একাদশকে পরাজিত করেন। শিকারপুর একাদশের স্ট্রাইকার সুজন কুন্ডু ৪টি গোল করে উদ্বোধনী খেলার সেরা খেলোয়ার নির্বাচিত হয়। খেলার পরিচালনায় ছিলেন মাধবপাশার মো. হ্সাান মাহমুদ ও ধারাভাষ্যে ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,সুবল দাস ও বিপ্লব সরদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের সময় : 06:56:31 pm, Wednesday, 9 October 2019