বানারীপাড়ায় পিতা-মাতা হীন দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন এএসআই জাহিদ Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বানারীপাড়ায় পিতা-মাতা হীন দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন এএসআই জাহিদ

বানারীপাড়ায় পিতা-মাতা হীন দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন এএসআই জাহিদ




মো. সুজন মোল্লা,বানারীপাড়া: বানারীপাড়ায় পিতা-মাতা হীন এক দরিদ্র অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন বানারীপাড়া থানার মানব সেবক নামে খ্যাত পুলিশের উপ-সহকারী পরিদর্শক এএসআই মো. জাহিদুল ইসলাম জাহিদ হোসেন। শনিবার সকালে উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজে সিআইএমএস ফরম বিতরণ করতে গিয়ে সৈয়দকাঠি ইউনিয়নের ব্রাক্ষ্মনবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী মো. আরিফুর রহমানের সাথে কথা হয় এএসআই মো. জাহিদ হোসেনের।

সিআইএমএস ফরম পূরণ করতে গিয়ে আরিফুর রহমান দাঁড়িয়ে বললেন স্যার আমারতো পিতা-মাতা কেহ ঁেবচে নেই কার নাম লিখবো এ কথা বলে সে কেঁদে ফেললো। তার অন্য ভাইয়েরা একজন রাজমিস্ত্রী,একজন হোটেলের বয় আর একজন কৃষক। তারা তাদের সংসার চালাতে গিয়ে ছোট ভাইয়ের লেখাপড়ার দিকে তেমন নজর রাখতে পারছেন না। তাই বাধ্য হয়ে আরিফুর রহমান নানা বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তবে সেখানেও বিধি বাম নানী ও একজন খালা তারাও অসহায় দরিদ্রতার কাছে। আরিফুর নানা বাড়ির পাশের ৩ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে যে অর্থ উপার্জন করে তা দিয়েই তার লেখাপড়া চালিয়ে নিচ্ছে কোনমতে। তবে বর্তমানে লেখাপড়া করার জন্য যে বই গুলোর প্রয়োজন তার কোনটাই নেই আরিফুর রহমানের। এএসআই জাহিদ হোসেন শিক্ষার্থীর মুখ থেকে এ কথা গুলো শুনে তার প্রয়োজনীয় বই,খাতা,কলম এবং পরীক্ষা দেয়ার আগ পর্যন্ত দু’জন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার ব্যবস্থা করে দিলেন। এমনকি আরিফুরের পরীক্ষার আগ পর্যন্ত যতকিছু লাগে তার সম্পূর্ণ দায়িত্ব নিলেন মানব সেবক নামে খ্যাত বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত উপ-সহকারী পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জাহিদ হোসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD