সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় নিখোঁজ ছাত্রীকে ৯ ঘন্টায়ও পাওয়া যায়নি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:36:30 pm, Wednesday, 17 March 2021
  • 12 সংবাদটি দেখা হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় নিখোঁজ ছাত্রীকে ৯ঘন্টা পেরিয়ে গেলেও পাওয়া যায়নি। সন্ধ্যা নদীতে নিখোঁজের সন্ধান চেয়ে চলছে মাইকিং। উপজেলার চাখার ইউনিয়নের কালিরবাজার গ্রাম লাগোয়া সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে সুমি (১২) নামের পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়। ১৭ মার্চ বুধবার দুপুর ১টার দিকে সুমিসহ দুই শিশু নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় ঢেউয়ের তোড়ে পড়ে।

এসময় শিশু নয়ন মন্ডলকে (৮) স্থানীয়রা জীবিত উদ্ধার করতে পারলেও সুমি পানিতে ডুবে যায়।

গত ৯ ঘন্টায়ও ( এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার রাত ১০ টা) তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। জানাগেছে ডুবে যাওয়ার খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। পরে ডুবরী টিমকে খবর দেয়া হলে নদীতে জোয়ার থাকায় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী টিম সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার চেস্টা করেও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুমিকে খুঁজে পায়নি।

ডুবে যাওয়া শিশুটির বাবার নাম সুমন তালুকদার। উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে তাদের বাড়ি হলেও তারা স্ব-পরিবারে ঢাকায় বসবাস করে। নানাবাড়ি বেড়াতে এসে বাড়ি সংলগ্ন কালিবাজার সন্ধ্যানদীতে গোসল করতে নামলে এই দূর্ঘটনা ঘটে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় নিখোঁজ ছাত্রীকে ৯ ঘন্টায়ও পাওয়া যায়নি

প্রকাশের সময় : 10:36:30 pm, Wednesday, 17 March 2021