বানারীপাড়ায় নাগরিক উদ্যোগ কর্তৃক কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় নাগরিক উদ্যোগ কর্তৃক কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বানারীপাড়ায় নাগরিক উদ্যোগ কর্তৃক কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বানারীপাড়ায় নাগরিক উদ্যোগ কর্তৃক কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় নাগরিক উদ্যোগ (তৃনমূল নারী নেত্রী নেট ওয়ার্ক) কর্তৃক কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৭ ডিসেম্বর) বানারীপাড়া পৌর শহরে নাগরিক উদ্যোগের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেন।

 

উপজেলা নাগরিক দলের সভাপতি মাস্টার রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, কেন্দ্রীয় কালচারাল থিয়েটার ইউনিট কর্মসূচি কর্মকর্তা মো. মাহবুর আক্তার, বরিশাল সদরের নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত, বানারীপাড়া উপজেলা তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের এরিয়া অফিসার মহসিন মিয়া, সহকারী এরিয়া অফিসার সুমাইয়া আক্তার, তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের উপজেলা সভাপতি ফিরোজা বেগম প্রমুখ। পরে দাতা সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড,জামার্নীর সহায়তায় বানারীপাড়া উপজেলা ও পৌরসভার ১শত দুস্থ পরিবারের মাঝে ( প্রত্যেক পরিবারে) ৫০ কেজি চাল, ৩ কেজি মসুরের ডাল, ২লিটার তেল, হাফ কেজি গুরো দুধ, ৫ কেজি আলু, ২ কেজি লবন, ৬টি সাবান ও ৫টি মাস্ক দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD