বানারীপাড়ায় নমুনা সংগ্রহ কারী ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী’র কোভিড-১৯ পজেটিভ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




বানারীপাড়ায় নমুনা সংগ্রহ কারী ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী’র কোভিড-১৯ পজেটিভ

বানারীপাড়ায় নমুনা সংগ্রহ কারী ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী’র কোভিড-১৯ পজেটিভ




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ গ্রাম থেকে গ্রামে, এক ঘর থেকে অন্য ঘরে যেখানেই কোভিড-১৯ এর নমুনা আছে এমন ব্যক্তির সন্ধান পেয়েছেন সেখানেই ছুটে গেছেন বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা উত্তরকুল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি সুমন সিদ্দিকী।

 

প্রাণঘাতি বৈশ্বিক নভেল কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমনের শুরু থেকে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে নিজেই করোনা রোগে আক্রান্ত হলেন ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী।

 

গত ৩ মাস ধরে এ করোনা যোদ্ধা নিজের জীবনের মায়া ত্যাগ করে ঝুঁকি নিয়ে ভয়কে উপেক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম্পল কালেকশন টিমের অন্যতম সদস্য হিসেবে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে ৭৫ জন রোগীর স্যাম্পল কালেকশন (নমুনা সংগ্রহ) করেন।

 

বানারীপাড়া বাসীকে প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা করতে ও রোগীদের সেবা দিতে নিরন্তরভাবে ছুটে চলা সন্মুখ সারির এ করোনা যোদ্ধা নিজেই করোনা রোগে আক্রান্ত হওয়ায় এলাকাবাসীও ব্যথিত হয়েছেন। সবার প্রত্যাশা দৃঢ় মনোবল নিয়ে করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরে এসে আবারও মানবতার সেবায় আত্ম নিয়োগ হবেন মুজিব অন্তপ্রান এ সৈনিক।

 

স্বাস্থ্য কর্মী ও ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী শুধু রোগীর স্যাম্পল কালেকশনই করেননি লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া এলাকার ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বন্ধু,এলাকার বড় ভাই ও পারিবারিক উদ্যোগে খাবার সহায়তা,মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানেটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি নিজ হাতে জীবানুনাশক স্প্রে করা সহ এলাকাবাসীকে স্বাস্থ্য সচেতন করতে নানা ভাবে দিক নির্দেশনা দিয়েছেন।

 

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম কবির হাসান জানান গত ২৩ মে সুমন সিদ্দিকীর স্যাম্পল কালেকশন করে বরিশাল শেবাচিম হাসপাতালের ল্যাবে পাঠানোর পরে ৩০ মে রাতে তার করোনা পজেটিভ আসে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে করোনা আক্রান্ত সুমন সিদ্দিকী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD