বানারীপাড়ায় দীপাবলী উৎসব অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় দীপাবলী উৎসব অনুষ্ঠিত

বানারীপাড়ায় দীপাবলী উৎসব অনুষ্ঠিত

বানারীপাড়ায় দীপাবলী উৎসব অনুষ্ঠিত




বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা মহা শ্মশান কমিটির উদযোগে দীপাবলী উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পৌর সভার ১নং ওয়ার্ডের মহা শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দীপাবলী উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথির আসন অলংকৃত করেণ, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

 

 

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথের প্রানবন্ত সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, এমএলতিফ বহুমূখি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, মহা শ্মশান কমিটির অন্যতম উপদেষ্টা ও বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক হরেকৃষ্ণ বিশ্বাস, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম আনোয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, নির্বাহী সম্পাদক এসএম গোলাম মাহমুদ রিপন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেব কুমার সরকার, সহকারী অধ্যাপক পরিতোষ চন্দ্র মিস্ত্রী প্রমূখ।

 

 

দীপাবলী উৎসবের আয়োজনে ছিলেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর গৌতম সমদ্দার, সাংগঠনিক সম্পাদক রিপন বনিক, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমন, সম্পাদক প্রসেনজিৎ রড়াল, সহ-সভাপতি ও মহা শ্মশান কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাগর চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক হৃদয় সাহা, কোষাধ্যক্ষ দিপংকর শীল, সাথী রাণী খাশকেল, পূর্ণিমা ঘোষ দস্তিদার, দীপাবলীর মন্ডবী ছিলেন পুতুল রানী শীল। সার্বিক সহযোগীতায় ছিলেন সনাতনী ছাত্র ও যুব পরিষদ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD