মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি ও কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল প্রদান কর্মসূচি’র ২০১৯-২০২০ অর্থ বছরের ভাতার কার্ড উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম।
এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সমাজে মাথা উঁচু করে বাঁচার পদপ্রদর্শেকর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,ওসি শিশির কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
Leave a Reply