বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির তালুকদারের ভাই মাসুম তালুকদারের বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের কাছে চাঁদা দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফোরকান আলী হাওলাদার জানান, উদয়কাঠি ইউনিয়নের শেরে বাংলা ব্রিজের অদূরে বিদ্যুতের সাব ষ্টেশন নির্মাণ কাজের বালু ভরাটের সাব কন্টাক্ট পান তিনি।
বুধবার সকাল ১০টার দিকে তিনি সেখানে বালু ভরাট করতে গেলে উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির তালুকদারের ভাই মাসুম তালুকদার তাতে বাধা দেন।
এসময় মাসুম তালুকদার ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারকে বলেন বালু ভরাটের কাজ যেহেতু তার এলাকার সেহেতু ওই কাজ তাকে ছেড়ে দিতে হবে অন্যথায় টাকা দিতে হবে।
এনিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটে। ওই সময়ের ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম পোষ্ট করা আছে বলেও জানান,ফোরকান হাওলাদার।
তিনি আরও জানান, চাঁদা দিতে অস্কীকার করলে এক পর্যায়ে সে দেখে নেয়ার হুমকি দিয়ে স্থান ত্যাগ করেণ।
পরে ওই রাতেই বালুর আনলোড ড্রেজার মেশিনের ৬টি পাইপ ভেঙ্গে ফেলা হয়। ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারের ধারণা এ ঘটনার সঙ্গে মাসুম তালুকদার জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাসুম তালুকদার।
Leave a Reply