বানারীপাড়ায় কালী মন্দির রক্ষায় পুলিশ সুপারের কাছে আবেদন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় কালী মন্দির রক্ষায় পুলিশ সুপারের কাছে আবেদন

বানারীপাড়ায় কালী মন্দির রক্ষায় পুলিশ সুপারের কাছে আবেদন

বানারীপাড়ায় কালী মন্দির রক্ষায় পুলিশ সুপারের কাছে আবেদন




বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়া উপজেলায় কালী মন্দির রক্ষায় বরিশাল জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদন করেছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিতা সমদ্দার। চলতি বছরের ৯ ডিসেম্বর অনিতা সমদ্দার স্বাক্ষরিত একটি আবেদনপত্র বরিশাল জেলা পুলিশ সুপার বরাবরে দেওয়া হয়েছে।

 

ওই আবেদন সূত্রে জানাগেছে উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের শ্রী শ্রী জয় মা কালী মন্দিরে দীর্ঘদিন ধরে ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে নিয়মিত সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা ও পূজা করে আসছে। গত এক মাস পর্যন্ত বানারীপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে বাদশা মিয়া ও তার সাথে থাকা কয়েকজন দাঙ্গাবাজ প্রকৃতির লোক মন্দিরটি ভেঙ্গে ফেলার জন্য বারবার পায়তারা করছে। তাদের কবল থেকে মন্দিরটির সুরক্ষার ব্যবস্থা ও ভূক্তভোগীদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তার কথাও বলা হয়েছে ওই আবেদনে।

 

বর্তমানে বানারীপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক এসআই ওসমান গনিকে অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছে বলে জানাগেছে। এদিকে অভিযুক্ত সূত্র জানাগেছে যে স্থানে মন্দির নির্মাণ করা হয়েছে সেই জমির তারা বহু বছর আগে ক্রয় সূত্রে মালিক। অল্প কয়েকদিন হয়েছে ওই স্থানে মন্দির নির্মাণ করা হয়েছে। যার প্রমান সরেজমিনে আসলে পাওয়া যাবে।

 

 

অপরদিকে বরিশাল পুলিশ সুপার বরাবরে দেওয়া আবেদনে আরও কয়েক জনের নাম উল্লেখ করেছেন আবেদনকারী। তারা হলেন আব্দুল হাকিম সরদার, সালাম ফকির, হাফিজুর সরদার, কবির ও নুরুল হক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD