বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় কার্ডধারীর চাল অন্যের ঘরে!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:32:31 pm, Tuesday, 17 August 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ ভিজিডি কার্ডধারীর চাল যাচ্ছে অন্যের ঘরে। হতদরিদ্র অসহায় এক নারীর চাল চারবার অন্য এক নারীর নামে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে , উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়াইলবাড়ি গ্রামের হতদরিদ্র অসহায় জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী সুরাইয়া বেগম (৩০)’র নামে গত বছরের ২৩ ডিসেম্বর একটি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়। যার মাধ্যমে প্রতিমাসে তার ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। ১৭ আগস্ট মঙ্গলবার সকালে সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে সুরাইয়া বেগম ইউনিয়ন পরিষদে যান।

সেখানে গিয়ে দেখতে পান ইউনিয়ন পরিষদে জমাকৃত ভিজিডি কার্ডে তার ছবি ও স্বামীর নাম। অথচ সেই কার্ড দিয়ে ফারজানা নামের একজনের আঙ্গুলের ছাপে ৪বার চাল তুলে নেওয়া হয়েছে। এ বিষয়ে সুরাইয়া বেগম বলেন, কোম্পানিতে চাকরি করতেন তার স্বামী। কোভিড-১৯ এ ওই কোম্পানি বন্ধ হয়ে গেলে দুই ছেলে-মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসেন তারা। তখন থেকে সুরাইয়া বেগম এলাকার তৎকালীণ মেম্বার শাহাজাহান হাওলাদারের কাছে গেলে গত ৮/৯ মাস আগে তিনি ভিজিডি কার্ডের জন্য তার ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি নেন। কার্ড একজনের নামে হওয়ার পরেও সেই কার্ড থেকে ফারজানা বেগম বিগত সময়ে পর্যায়ক্রমে ৪ বার চাল উত্তোলন করে নিয়েছেন কিভাবে। এর পিছনে কি সাবেক ওই মেম্বারের হাত রয়েছে?

সুরাইয়া বেগম শাজাহান মেম্বারের বিরুদ্ধে আরও একটি অভিযোগ করে বলেন, তার দেবর ইব্রাহিম হাওলাদার সন্তানের জন্মের পরে মাতৃত্বকালীন ভাতার মাধ্যমে সহায়তা পেতে ওই মেম্বারে কাছে যান। ওই সময়ে মেম্বার ৫হাজার টাকার বিনিময়ে কার্ডটি করে দিতে পারবেন বলে জানান। পরে তার দেবর ৫ হাজার টাকা সংগ্রহ করে মেম্বারকে দিয়েও গত ৮ মাসে কোন মাতৃত্বকালীন শিশু কার্ড পাননি। ইউপি মেম্বারের যোগসাজশে তার ভিজিডি কার্ডের চাল তুলে নেওয়া ও ৫ হাজার টাকা দিয়েও মাতৃত্বকালীন ভাতা না পাওয়ার বিষয়ে সুরাইয়া বেগম ১৭ আগস্ট মঙ্গলবার সকালে সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার সিদ্দিকুর রহমানের কাছে অভিযোগ করেছেন।

এ প্রসঙ্গে সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার সিদ্দিকুর রহমান বলেন, সাবেক মেম্বারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে সাবেক মেম্বার শাহজাহান হাওলাদার মুঠোফোনে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

ভিজিডি কার্ডের ব্যাপারে বলেন, ইউনিয়ন পরিষদের তৎকালীন নেতৃবৃন্দ অবগত ছিলেন এবং স্থানীয় চৌকিদারের মাধ্যমে ফারজানাকে চাল দেওয়া হতো। এদিকে ভিজিডি কার্ডের চাল বিতরণে এসব অনিয়ম-দুর্নীতি দূর করে স্বচ্ছতা আনতে ১৭ আগস্ট মঙ্গলবার সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার সিদ্দিকুর রহমান ইউনিয়ন পরিষদে নিজে দাঁড়িয়ে থেকে সার্বিক মনিটরিং করে কার্ডধারী ২৩৮ জনের মাঝে চাল বিতরণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বানারীপাড়ায় কার্ডধারীর চাল অন্যের ঘরে!

প্রকাশের সময় : 10:32:31 pm, Tuesday, 17 August 2021