বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষ থেকে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষ থেকে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষ থেকে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষ থেকে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ স্বাধীনতা অর্জন করা একমাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আছে বলেই অসহায় গণমানুষ তাদের ন্যায্য অধিকার বুজে পাচ্ছেন।

 

 

বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলমের পক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী নিজ তত্ত্বাবধানে বিতরণ কালে এসব কথা বলেন বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবরত্ন খ্যাত মো. নুরুল হুদা।

 

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষ থেকে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সুব্রত লাল কুন্ডু।

 

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কেএম শফিকুল আলম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মু মুনতাকিম লস্কর কায়েস, পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, শিক্ষক হায়দার আলী, শ্রমিক লীগ নেতা শাহিন মাহমুদ প্রমূখ।

 

 

উল্লেখ্য বানারীপাড়া উপজেলা ও পৌরসভার সাধারণ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দেশে করোনাকাল শুরু হওয়ার পর থেকেও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপির পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সকল কর্মহীন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

পাশাপাশি শিশু খাদ্য ও রমজান মাসে ইফতার সামগ্রী এবং ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহার সময় সাধারণ পরিবারের মধে প্রয়োজনীয় সব সামগ্রী বিতরণ করা হয়।

 

 

অপরদিকে সংসদ সদস্যের সহধর্মিণী সমাজসেবী ও অসহায় পরিবারের জননী খ্যাত আতিয়া আলম মিলি তার নিজ অর্থে দরিদ্র পরিবারের মাঝে স্বচ্ছলতা ফেরাতে কাজ করে যাচ্ছেন অনেকটা নিরবে।

 

 

সবকিছু মিলিয়ে বরিলাল-২ আসনটি মো. শাহে আলম এমপির নেতৃত্বে দেশের মধ্যে উন্নয়ন ও অসহায় পরিবারদের সহযোগীতার দিক দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপনের দিকে এগিয়ে যাচ্ছে ।

 

এ যেন বাঙালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার এক অভূতপূর্ব ইতিহাস রচনার দিকে হেটে চলছে এই সংসদীয় আসনটি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD