বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ তোমার জন্ম হয়েছিলো বলেই আজ আমরা স্বাধীন সোনার বাংলার নাগরিক। তোমার আদর্শেই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে। তুমিই বাংলাদেশ হে পিতা।

 

 

এই বাণীতে উজ্জীবিত হয়ে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলমের পক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

রবিবার পহেলা আগস্টের ভোরে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর নেতৃত্বে উপজেলা দলীয় কার্যালয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহি পরিষদের অন্যতম সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী,

 

 

ঢাকা উত্তর সিটি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল, এছাড়াও পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD