সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় আবাসনের ১০টি ঘর আগুনে পুড়ে ছাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:43:45 pm, Friday, 6 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে :  বানারীপাড়ায় খেজুরবাড়ি আবাসনের ১০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবরে পেয়ে বরিশাল-২ আসনের সংসদ সদস্য,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম তাৎক্ষণিক তার প্রতিনিধিদের পাঠিয়ে ক্ষতি গ্রস্থদের খোঁজ খবর নেন।

পরে সংসদ সদস্য মো. শাহে আলমের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি কাপড় ও খাবারের ব্যবস্থা করেন। এছাড়াও জেলা প্রশাসকের পক্ষে ইউএনও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খেজুরবাড়ি গ্রামের আবাসনের আ.জব্বারের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে পাশের মো. জামাল হোসেন, রেনু বেগম,নজরুল ইসলাম, ইউনুস মোল্লা,এনায়েত হোসেন, সমীর,সালাউদ্দিন মিয়া ,ফারুক হোসেন ও মো. ডিস ফিরোজের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে নবানারীপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এরই মধ্যে ওই ১০ জনের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনাস্থলে ছুঁটে যান।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি মজিবর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি খলিলুর রহমান,আওয়ামী লীগ নেতা ডা,খোরশেদ আলম সেলিম,ওয়ার্কার্সপার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক খোঁজ খবর রাখেন এবং সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনে সার্বিক সহায়তারও কথা জানান।

উপজেলা নির্বাহী কমৃকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান প্রাথমিকভাবে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় আবাসনের ১০টি ঘর আগুনে পুড়ে ছাই

প্রকাশের সময় : 04:43:45 pm, Friday, 6 September 2019