বানারীপাড়ার শিশু আব্দুল্লাহর পাশে দাঁড়ালেন জামালপুরের যুবলীগ নেতা সজিব Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ার শিশু আব্দুল্লাহর পাশে দাঁড়ালেন জামালপুরের যুবলীগ নেতা সজিব

বানারীপাড়ার শিশু আব্দুল্লাহর পাশে দাঁড়ালেন জামালপুরের যুবলীগ নেতা সজিব




মো. সুজন মোল্লা,বানারীপাড়া।। ৮ বছরের সেই অসুস্থ শিশু আব্দুল্লাহর পাশে দাঁড়িয়ে প্রমান করলেন মানুষের বিপদের কথা শুনে এখনও মন কাঁদে প্রকৃত মানুষের।

 

বরিশালের বানারীপাড়ায় কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়ে ক্রমশ মৃত্যুর দিকে হেটে চলা ‘শিশু আব্দুল্লাহকে নিয়ে সংবাদ দেখে তিনি বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রাহাদ সুমনের সঙ্গে ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করে অসুস্থ শিশুটির বিষয়ে খোঁজখবর নেন এক যুবলীগ নেতা এবং চিকিৎসার জন্য তার বাবার বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান।

 

তিনি জামালপুর জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সজিব। এছাড়াও তিনি উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে শিশু আব্দুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে কিডনি বিভাগে ভর্তি করা হয়।

 

তার পিতা খলিল খান জানান আব্দুল্লাহর প্রসাব-পায়খানা বন্ধ হয়ে গেছে। চিকিৎসক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন। এদিকে বিভিন্ন জাতীয়,আঞ্চলিক ও অনলাইন পোর্টালে ‘শিশু আব্দুল্লাহর দু’চোখে বাঁচার করুন আকুতি, এক টাকা করে দিলে বেঁেচ যেতে পারে তার প্রাণ’ শিরোণামে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে মানবিক পোষ্ট দেওয়া হলে কয়েকজন সহৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।

 

 

তাদের দেওয়া ৭ হাজার টাকা ও জামালপুর জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সজিবের দেওয়া ১০ হাজার টাকায় বর্তমানে আব্দুল্লাহর চিকিৎসা চলছে। তবে তাকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন।

 

সবাই একটু মানবিক দৃষ্টিকোনে সহায়তার হাত বাড়িয়ে দিলে এ শিশুটি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। প্রাণপ্রিয় ছেলেকে বাঁচাতে তার হতদরিদ্র পিতা-মাতা মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ-বিদেশের সহৃদয়বান বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য করুন আকুতি জানিয়েছেন।

 

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর মো. খলিল খান ০১৭৭৭০২১০০৫। প্রসঙ্গত বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়ে তার হাত-পা ও পেট সহ সারা শরীরে পানি জমে সুচিকিৎসার অভাবে সে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।

 

গুরুতর অসুস্থ শিশু পুত্রকে নিয়ে তার হতদরিদ্র বাবা-মায়ের দু’চোখে কেবলই অমানিশার ঘোর অন্ধকার। উপজেলার লবনসাড়া গ্রামের দিন মজুর খলিল খানের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ (৮) গত ৭ মাস পূর্বে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে।

 

বরিশালে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় তার কিডনি ও লিভারে জটিল সমস্যা ধরা পড়ে। তাকে ঢাকায় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সুচিকিৎসা করালে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার হতদরিদ্র দিনমজুর পিতার পক্ষে সেই ব্যয়ভার বহন করে ছেলের উন্নত চিকিৎসা করানো সম্ভবপর নয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD