বানারীপাড়ার ওসি হেলাল উদ্দিনকে উজিরপুর মডেল থানার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ার ওসি হেলাল উদ্দিনকে উজিরপুর মডেল থানার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

বানারীপাড়ার ওসি হেলাল উদ্দিনকে উজিরপুর মডেল থানার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

বানারীপাড়ার ওসি হেলাল উদ্দিনকে উজিরপুর মডেল থানার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হেলাল উদ্দিনের বনারীপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন হওয়ায় উজিরপুর মডেল থানার পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উজিরপুর মডেল থানা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল হোসেন,সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, নবাগত ইন্সপেক্টর(তদন্ত) মাহবুব হোসেন,আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম সেরনিয়াবাত, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু,শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরওয়ার হোসেন, বড়াকোঠা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম, প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, বানারীপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন প্রমুখ।

 

 

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন বছর হেলাল উদ্দিন উজিরপুর মডেল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ আগস্ট তিনি বানারীপাড়া থানায় ওসি হিসেবে যোগদান করেন।

 

 

এসময় ওসি হেলাল উদ্দিন বিদায়ী কর্মস্থল উজিরপুর সম্পর্কে স্মৃতিময় বক্তব্য রেখে বানারীপাড়া থানায় সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করার অভিপ্রায়ব্যক্ত করে বলেন, আমার কর্মকান্ডে কোন মানুষ যেন কষ্ট না পায় সেই দিক খেয়াল রেখে কাজ করতে চাই। আমি বানারীপাড়া থেকে বিদায় নিলে জনগন যেন কাঁদে এবং বলে যে মানুষটা ভাল ছিল। এটাই অর্জন করতে চাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD