সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা: গ্রেফতার-৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:56:54 pm, Wednesday, 3 January 2024
  • 28 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শের-ই বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতীকের সমর্থকদের হামলা ও পাল্টা হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) রাতে নৌকার সমর্থক আমিনুল ইসলাম বাদী হয়ে ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনায় বানারীপাড়া উপজেলা সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুসহ ২৪ জনকে নামধারী এবং ৪৫/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

একই রাতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী একে ফাইয়াজুল হক রাজুর মেয়ে তাহরিন হক বাদী হয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তসহ ১৯জনকে নামধারী ও ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ বুধবার (৩ জানুয়ারী ) দুপুরে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে ঈগল প্রতীকের সমর্থক সাইজউদ্দিন,মিরাজ ও মন্টু ওরফে সোহেলকে গ্রেফতার করেছে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, দুই পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে দুই মামলার বাকী আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

প্রসঙ্গত: গত মঙ্গলবার দুপুরে নৌকা ঈগল প্রতীকের সমর্থকদরর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে ও ১৪/১৫ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগক করা হয়। এ সময় উভয় গ্রুপের প্রায় ৪০ জন আহত হয়। পুড়ে যাওয়া মটরসাইকেল ঈগল প্রতীকের কর্মীদের বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা: গ্রেফতার-৩

প্রকাশের সময় : 08:56:54 pm, Wednesday, 3 January 2024