বানারীপাড়ায় নেশা করিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা Latest Update News of Bangladesh

শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বানারীপাড়ায় নেশা করিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা

বানারীপাড়ায় নেশা করিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা




রাহাদ সুমন, বানারীপাড়া : বানারীপাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ওই কিশোরীর মা, আর আসামি করা হয়েছে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রি (২২) কে।

মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে শোভন মিস্ত্রি ওই ছাত্রীকে তার ভাড়া বাসার সামনের রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ইজিবাইকে করে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পরের দিন শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ধর্ষণ করে। এরপর তাকে তার বাসার সামনে ফেলে রেখে যায়।

বাদীপক্ষের বক্তব্য অনুসারে, শোভন মিস্ত্রি আগে থেকেই স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করত এবং অশালীন প্রস্তাব দিত। ঘটনার দিন বাদী তার কর্মস্থলে যাওয়ার আগে সকাল ৯টায় ছেলে ও মেয়েকে বাসায় রেখে যান। বিকালে মেয়েকে ফোন করলে সে জানায়, কোনো বান্ধবীর বাসায় আছে। পরে ধর্ষণের শিকার হওয়ার ঘটনা প্রকাশ পায়।

বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি শোভন মিস্ত্রিকে গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD