সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে নিখোঁজ তৃতীয় শ্রেণীর ছাত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:20:02 pm, Wednesday, 2 April 2025
  • 13 সংবাদটি দেখা হয়েছে

রাহাদ সুমন, বানারীপাড়া॥ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে ৮ বছর বয়সী মালিহা। সে ওই গ্রামের মৃত বাদশা খানের নাতি এবং মৎস্যজীবী মো. রাসেলের মেয়ে। মালিহা স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে মালিহা তার নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে স্রোতের টানে তলিয়ে যায়। ঘটনা ঘটে যাওয়া মুহূর্তে তার বাবা-মা ও দুই খালা তাকে উদ্ধার করার জন্য খালের পানিতে ঝাঁপ দিয়েও ব্যর্থ হন। পরে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বেশ কয়েক ঘণ্টা চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি। এ সময় বানারীপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় থানা পুলিশ উদ্ধার কাজে সহায়তা করেন।

এদিকে, মালিহার নিখোঁজ হওয়ায় তার মা-বাবা ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খালের তীরে কান্নায় ভেঙে পড়েছেন তারা। এলাকাবাসীও গভীরভাবে শোকাহত।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার মো. আনোয়ার হোসেন জানান, “শিশুটি খালের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। তারা কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। এর পাশাপাশি শাখা খালে তীব্র স্রোতের কারণে শিশুটি অন্য কোথাও ভেসে যেতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।”

এ ঘটনায় এলাকাবাসী গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে। তারা দ্রুত মালিহার সন্ধান পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে নিখোঁজ তৃতীয় শ্রেণীর ছাত্রী

প্রকাশের সময় : 09:20:02 pm, Wednesday, 2 April 2025