সংবাদ শিরোনাম:

বাঙালির একমাত্র আস্থা-বিশ্বাসের ঠিকানা ছিলেন বঙ্গবন্ধু: আমু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:30:42 pm, Thursday, 25 March 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু তার রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে প্রমাণ করেছেন, তিনিই ছিলেন বাঙালির একমাত্র আস্থা ও বিশ্বাসের ঠিকানা।

বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। আমুর হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ধাপে ধাপে বাঙালি জাতিকে জাতীয়তাবাদের চেতনার আন্দোলিত করতে সক্ষম হয়েছিলেন।

তিনি বলেন, প্রায় চার হাজার বছর ধরে বাঙালি বিভিন্নভাবে বিভিন্ন জাতির পদানত ছিল। তাদের স্বাধীনতার স্বপ্ন ছিল দীর্ঘ দিনের। হাজার বছরের কাঙ্ক্ষিত সেই স্বাধীনতার স্বপ্নবীজকে অঙ্কুরিত করে বঙ্গবন্ধুই বাঙালিকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে, তাদের বাঁচার একমাত্র পথই হচ্ছে স্বাধীনতা।

আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা আরো বলেন, বঙ্গবন্ধু তার রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক কর্ম তৎপরতায় একদিকে তার দল আওয়ামী লীগকে সংগঠিত করে পাকিস্তানের শাসন, শোষণ, নির্যাতন ও নিপীড়নের বিরূদ্ধে মানুষকে সংঘবদ্ধ করেছেন অন্যদিকে দলের প্রচার-প্রচারণা ও আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা-সংগ্রামে ঐক্যবদ্ধ করেছেন। বঙ্গবন্ধু তার রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে প্রমাণ করেছেন, তিনিই ছিলেন বাঙালির একমাত্র আস্থা ও বিশ্বাসের একমাত্র ঠিকানা।

আমু বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হওয়ায় মহান সৃষ্টিকর্তার দরবারে শোকরিয়া আদায় করি। বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধ জাতি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সকল প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণেই আজ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নের বাংলাদেশে, পদার্পণ করেছে উন্নয়নশীল দেশে। এ সাফল্য নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাঙালির একমাত্র আস্থা-বিশ্বাসের ঠিকানা ছিলেন বঙ্গবন্ধু: আমু

প্রকাশের সময় : 08:30:42 pm, Thursday, 25 March 2021