সংবাদ শিরোনাম:

বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, শ্রমিক মোস্তফা আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:43:35 am, Friday, 25 September 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় মোস্তফা সিকদার (৪০) নামে এক বাস শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ড থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আটককৃত মোস্তফা সিকদার কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের কর্মকার বাড়ির আজগার সিকদারের ছেলে। তিনি গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কে চলাচলকারী লোকাল বাসের সুপার ভাইজার হিসেবে কাজ করেন।

জানা গেছে, প্রায় ৫ মাস আগে প্রতিবেশী বাক প্রতিবন্ধী তরুণীকে (২১) ফুসলিয়ে বাস শ্রমিক মোস্তফা সিকদার ধর্ষণ করেন। এতে ওই তরুণী অন্তসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে সে সাড়ে চার মাসের অন্তসত্ত্বা। বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল বুধবার রাতে ওই তরুণীর বড় বোন বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরে ওই রাতেই কোটালীপাড়া থানা পুলিশ মোস্তফা সিকদারকে গ্রেফতার করেন।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মোস্তফাকে জেল হাজতে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, শ্রমিক মোস্তফা আটক

প্রকাশের সময় : 12:43:35 am, Friday, 25 September 2020