বাকেরগঞ্জে ৩০ লাখ শহীদদের সম্মানে বৃক্ষরোপণ কর্মসূচি Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




বাকেরগঞ্জে ৩০ লাখ শহীদদের সম্মানে বৃক্ষরোপণ কর্মসূচি

বাকেরগঞ্জে ৩০ লাখ শহীদদের সম্মানে বৃক্ষরোপণ কর্মসূচি




সফিক খান, বাকেরগঞ্জ॥ এবারের বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মৃতির সম্মানে ৩০ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছিল বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তনমন্ত্রী। যার ধারাবাহিকতায় বাকেরগঞ্জ উপজেলা তা পালন করেছে। বুধবার (১৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বন বিভাগের সহযোগিতায় বাকেরগঞ্জ জে.এস.ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচী শুভ উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী সালেহ্ মুস্তানজির।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি লোকমান হোসেন ডাকুয়া বলেন, “দেশের জন্য সব কিছু করা গেলেও মুক্তিযোদ্ধা বা শহীদ হওয়ার আর কারো সুযোগ নেই। তাই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ রেখে সারাদেশে ৩০লক্ষ চারা গাছ রোপণ করা হচ্ছে যা একটি সম্মান ও নিদর্শন”। তিনি আরো বলেন, “বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধিশালী দেশে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাকেরগঞ্জবাসীকে আহ্বান জানান তিনি”।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী সালেহ্ মুস্তানজির বলেন, “এবারের বৃক্ষরোপণ কিন্তু অন্যান্য বারের মত নয়। এবারে বৃক্ষরোপণের সাথে ইতিহাস ও আবেগ জড়িত। তাই ৩০ লক্ষ শহীদদের প্রতি সম্মান রেখে এ চারা গাছ গুলো যেন বড় করে তোলেন এমন আহ্বান করেন”। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, বাকেরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মাসুদুজ্জামান, উপজেলা এল.জি.ডি কর্মকর্তা কৌশিক রায়, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, অমল চন্দ্র দাস শিবু, মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষা কর্মকর্তা, উপজেলা বন কর্মকর্তা, বিভিন্ন অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ। এ সময় বিভিন্ন ইউনিয়নসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চারা রোপণ করা হয়। এবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৮ এর প্রতিপাদ্য বিষয় হলো- “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই”।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD