সংবাদ শিরোনাম:

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত, আহত ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:39:05 pm, Saturday, 8 May 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জে সিমেন্টবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। শনিবার সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ লক্ষীপাশায় ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলো। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে থাকা গাছে আঘাত হানে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, খবর পেয়ে তারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে থেকে ট্রাকের হেলপার রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি আহত অপর দুজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়া পুলিশের রেকার দিয়ে ট্রাকটিকে ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত, আহত ২

প্রকাশের সময় : 09:39:05 pm, Saturday, 8 May 2021