বাকেরগঞ্জে সড়কে ৬ মৃত্যু: তদন্ত কমিটি গঠন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকেরগঞ্জে সড়কে ৬ মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বাকেরগঞ্জে সড়কে ৬ মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বাকেরগঞ্জে সড়কে ৬ মৃত্যু: তদন্ত কমিটি গঠন




বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রীর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

 

 

বরিশালের ডিসি জসীমউদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, বিআরটিএর বরিশাল দপ্তরের সহকারী পরিচালক ও বাকেরগঞ্জ থানার ওসিকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

 

বুধবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড মাঠ এলাকায় বরিশাল-কুয়াকাটা সড়কে বিআরটিসির একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে এক শিশু ও তার মা-সহ ছয়জন নিহত হন। গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত শিশুর বাবাকে। নিহতরা হলেন গৌরনদী উপজেলার মো. ফয়সালের স্ত্রী সাথী বেগম (২২), মেয়ে ফারহানা (৪), বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সোবাহান চৌধুরীর ছেলে আমির চৌধুরী, রফিক খানের ছেলে হাসিব খান (২২), বারেক সিকদারের ছেলে সোহাগ সিকদার (২৮), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভুবন এলাকার মো. নাসিরের স্ত্রী তানজিলা (৩০)। ফয়সাল গুরুতর আহত হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD