বাকেরগঞ্জে শারিরীক নির্যাতনে চোখ হারাতে বসেছে ছাত্র রায়হান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকেরগঞ্জে শারিরীক নির্যাতনে চোখ হারাতে বসেছে ছাত্র রায়হান

বাকেরগঞ্জে শারিরীক নির্যাতনে চোখ হারাতে বসেছে ছাত্র রায়হান




বাকেরগঞ্জ প্রতিনিধি॥  বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার আড়াইবেকী গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্র রায়হান হাওলাদারকে (১৩) শারিরীক নির্যাতন করেছে ওই এলাকার বদমেজাজী মোজাম্মেল হাওলাদার। মোজাম্মেল পিতার নাম আবদুল গনি হাওলাদার। আহত স্কুল ছাত্র রায়হানের পিতা সাখাওয়াত হোসেন হাওলাদার ইউপি চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। ১৩ ফ্রেব্রুয়ারী শুক্রবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, রায়হান এবং মোজাম্মেলের ছেলে বৃহস্পতিবার একত্রে খেলাধুলা করছিল। তাদের ভিতর খেলাধুলা নিয়ে ঝগড়া হয়।

সেই ঝগড়ার সূত্র ধরে মোজাম্মেল হাওলাদার রায়হানকে কিল-ঘুষি-লাথি দেয় এবং একপর্যায়ে মোটা লাঠি দিয়ে তার চোখে আঘাত করে। লাঠির আঘাতে চোখের পাশ ফেটে যায় এবং চোখ থেকে রক্ত পড়ে। রক্তাক্ত রায়হানকে চিকিৎসার জন্য নিকটস্থ বাকেরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, রায়হানের চোখে আঘাত লাগার কারণে চোখ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যেকোনো সময় আরও ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছে।

নাম প্রকাশে অনিশ্চুক এলাকাবাসী জানান, মোজাম্মেল হাওলাদার এলাকায় প্রায়ই বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মারামারি করে থাকেন। এর আগেও কয়েকটি মারামারির ঘটনায় মোজাম্মেল হাওলাদারের জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ব্যাপারে ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল হাসান বাবুর কাছে তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সাখাওয়াত হোসেনের পরিবার ও এলাকাবাসী এ ব্যাপারে মোজাম্মেলের শাস্তির দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD