বাকেরগঞ্জে মেয়র লোকমান হোসেনকে আবারও মেয়র হিসেবে দেখতে চান নেতাকর্মীরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকেরগঞ্জে মেয়র লোকমান হোসেনকে আবারও মেয়র হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

বাকেরগঞ্জে মেয়র লোকমান হোসেনকে আবারও মেয়র হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

বাকেরগঞ্জে মেয়র লোকমান হোসেনকে আবারও মেয়র হিসেবে দেখতে চান নেতাকর্মীরা




বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বাকেরগঞ্জ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি মেয়র লোকমান হোসেনকে আবারও মেয়র হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।

 

 

সুখী সমৃদ্ধিশালী আধুনিক বাকেরগঞ্জ উপজেলা গড়ার স্বপ্নপুরুষ তিনি- এমন দাবি তার সমর্থকদের। দলীয় সূত্র জানায়, জাতির পিতার আদর্শিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি ছাত্রলীগে যোগ দেন।

 

 

১৯৮৪ সালে তিনি বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি হন। ১৯৯২ সালে সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ আকন বলেন, ২০০১ সালের পরে বাকেরগঞ্জে আওয়ামী লীগের অভিভাবকের ভূমিকায় লোকমান হোসেন। কর্মীদের সমস্যায় ছুটে যান তিনি।

 

 

২০১১ সালে প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১২ সালে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। অবহেলিত পৌরসভাকে দ্বিতিয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে বি-গ্রেড থেকে এ-গ্রেডে উন্নীত করেছেন।

 

 

শুধু পৌরসভাই নয় এখন পুরো উপজেলা জুড়েই তৈরি হয়েছে লোকমান হোসেন ডাকুয়ার রাজনৈতিক শক্তবলয়। ২০১৯ সম্মেলনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো দলের উপজেলা সম্পাদক হন। জানা যায়, ১৯৮৯ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে দীর্ঘদিন কারাবরণ ও ১৯৯২ সালে বিএনপি-জামায়াতের রোষানলে পড়ে দীর্ঘদিন বিশেষ ক্ষমতা আইনে (ডিটেনশনে) ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD