সংবাদ শিরোনাম:

বাকেরগঞ্জে পিকআপ-থ্রি-হুইলার সংঘর্ষে একজন নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:29:23 pm, Wednesday, 10 April 2024
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি: ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পিকআপ ভ্যান ও থ্রি-হুইলার (মাহিন্দ্রা) এর মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও দুইজন আহত হয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ই্উনুস (৬০) বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা ও একজন ক্ষুদ্র (সবজি) ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহত তরকারি ব্যবসায়ী ইউনুস একটি থ্রি-হুইলার (মাহিন্দ্রা) এ চেপে বরিশালের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থান অতিক্রম কালে বাসা-বাড়ির মালামাল বোঝাই একটি পিকআপের সাথে সংঘর্ষ হয় থ্রি-হুইলারটির।

এতে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন।

আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে থানা পুলিশের জিম্মায় নিয়ে আসা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাকেরগঞ্জে পিকআপ-থ্রি-হুইলার সংঘর্ষে একজন নিহত

প্রকাশের সময় : 05:29:23 pm, Wednesday, 10 April 2024