সংবাদ শিরোনাম:

বাকেরগঞ্জে জমি বিরোধের জেরে সৎ মামাকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:23:58 pm, Sunday, 26 April 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালে জমি বিরোধের জেরে সৎ মামাকে কুপিয়ে হত্যা করেছে ভাগ্নেরা। আজ রবিবার (২৬ এপ্রিল) জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেকাঠি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আপাং তালুকদার (৪০) ওই গ্রামের মৃত আলী হোসেন তালুকদার ওরফে সোনা মিয়ার ছেলে। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘জমি নিয়ে আপাং তালুকদারের সাথে তার সৎ ভাগ্নে রাসেল ও রাজুদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় ভাগ্নেরা আপাংকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি বলেন, ‘অবস্থার অবনতী ঘটনায় বাকেরগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য আপাং তালুকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেক (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।

দুপুর ১টা ২৫ মিনিটে তাকে শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীরা আত্মগোপনে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। আপাতত ময়না তদন্তের জন্য মৃতদেহ শেবাচিমের মর্গে রয়েছে।

তাছাড়া এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাকেরগঞ্জে জমি বিরোধের জেরে সৎ মামাকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : 05:23:58 pm, Sunday, 26 April 2020