বাকেরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




বাকেরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা

বাকেরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা




আদালত প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় জের ধরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী স্বপন হাওলাদার ও তার ভাই মন্টু হাওলাদরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গৃহবধূ মামলাটি দায়ের করেন।

ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ উপজেলার ৭নং কবাই ইউপি চেয়ারম্যানকে মামলাটির তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত সহোদর হলো উপজেলার হনুয়া গ্রামের মৃত খোরশেদ হাওলাদারের ছেলে। ট্রাইব্যুনাল সূত্র জানায়, উপজেলার হনুয়া গ্রামের রত্তন হাওলাদারের মেয়ে হোসনেয়ারাকে একই বাড়ির স্বপন হাওলাদার বিয়ের প্রস্তাব দেয়।

কিন্তু অভিভাবকরা মেয়েকে স্বপনের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেয়। বিয়ের পর হোসনেয়ারার বাবা রত্তন হাওলাদার মারা যায়। এছাড়া তার ভাই বিদেশে থাকায় হোসনেয়ারা প্রায়ই তার বাবার বাড়িতে মা তারাবানুর খোঁজ খবর নিতে আসে। বাবার বাড়িতে আসলে স্বপন তাকে কু-প্রস্তাব দেয়।

বিষয়টি তার মা ও বোনকে জানালে স্বপন ক্ষিপ্ত হয়। ঘটনার দিন গত ২০ জুলাই রাত ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বপন তার ভাই মন্টুর সহায়তায় গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় হোসনেয়ারার ডাক চিৎকারে স্থানীরা এগিয়ে এলে স্বপন ও তার ভাই পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD