সংবাদ শিরোনাম:

বাকেরগঞ্জে এনএসআই পরিচয়ে চাঁদাবাজিকালে জনতার হাতে আটক-২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:28:42 am, Thursday, 17 October 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি॥  বাকেরগঞ্জে এনএসআই পরিচয়ে চাঁদাবাজিকালে ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের ইউসুফ আলী মুন্সীর পুত্র রাসেল মুন্সী ও বরিশাল কাউনিয়া জানুকী সিংহ রোডের মৃত সিরাজুল ইসলাম খানের পুত্র কে এম রাব্বি ইসলাম লিমন। এ ঘটনায় ভুক্তভুগী ব্যবসায়ী মোঃ অলিউল্লাহ আলম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, মোঃ অলিউল্লাহ আলম উপজেলার মহেশপুর বাজার জামে মসজিদের নিচে একটি কম্পিউটারের দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।

গত ৭-৮ দিন আগে রাসেল মুন্সির ০১৭৫০-৪৭৪৬১৬ নাম্বার মোবাইল ফোন দিয়ে তাহার মোবাইল ফোনে বলে তিনি এনএসআই লোক। অলিউল্লাহ নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মামলা হয়েছে। ওই মামলার তদন্তে রয়েছেন তিনি। মামলা তদন্ত রিপোর্ট তার পক্ষে দিতে হলে টাকা দিতে হবে। সেই মোতাবেক প্রতারক রাসেল মুন্সী ও রাব্বি ইসলাম লিমন টাকা নিতে বুধবার (১৬ অক্টোবর) দুপুর দেড় টার দিকে মহেশপুর বাজারে গিয়ে তার দোকান বন্ধ দেখতে পেয়ে স্থানীয় বসিরের মাধ্যমে অলিউল্লাহ আলমকে খবর দেয়। তিনি বাড়ি থেকে এসে তাদেরকে তার দোকানে বসতে বলেন।

এ সময় পুনরায় রাসেল মুন্সী ও রাব্বি ইসলাম লেমন নিজেদেরকে এনএসআইর লোক পরিচয় দিয়ে ঢাকা থেকে মামলার তদন্ত করতে এসেছেন বলে জানান। তিনি যদি তাদেরকে ২০ হাজার টাকা টাকা দেয় তাহলে মামলার তাদের পক্ষে দিবেন বলেন। তারা এনএসআইর লোক কিনা বিষয়টি ব্যবসায়ী অলিউল্লাহর সন্দেহ হলে তার দোকানে বসেই তাদের সাথে উচ্চবাচ্য তর্ক বিনিময় হয়। তর্কাতর্কির এক পর্যায়ে স্থানীয় জনতা জড়ো হয়ে প্রতারকদের চ্যালেঞ্জ করে আটক করে বাকেরগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে বাকেরগঞ্জ পুলিশ এসে কথিত এনএসআই সদস্য প্রতারক রাসেল মুন্সী ও কেএম রাব্বি ইসলাম লিমনকে আটক করে বরিশাল জেলহাজতে প্রেরণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাকেরগঞ্জে এনএসআই পরিচয়ে চাঁদাবাজিকালে জনতার হাতে আটক-২

প্রকাশের সময় : 02:28:42 am, Thursday, 17 October 2019