সংবাদ শিরোনাম:

বাকেরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:44:10 pm, Monday, 20 July 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তবে ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল রির্পোটে শরীরে জখমের কোন চিহ্ন পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন ওই বৃদ্ধ। তবে প্রকৃত ঘটনা জানার জন্য পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল কালাম জানিয়েছেন, রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পাদ্রীশিবপুর বাজার সংলগ্ন ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে থানায় জানায় এলাকাবাসী। মরদেহটি নিউমার্কেটের কাছে মাসুদ মৃধার সমিলের পাশে পড়ে ছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাকেরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশের সময় : 01:44:10 pm, Monday, 20 July 2020