বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাকপ্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে হাতিয়া থানা পুলিশ। আটক মো. শরীফ উদ্দিন (২৭) উপজেলার একই গ্রামের মো. ছালা উদ্দিনের ছেলে। রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে তাকে একই এলাকা থেকে আটক করে নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

 

 

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতিত তরুণী শরীফ উদ্দিন সম্পর্কে আত্মীয় হন। এ সুবাধে শরীফ উদ্দিন ইশারা ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী তরুণীকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৯ জুলাই সকাল ১১টায় শরীফ ওই বাকপ্রতিবন্ধী তরুণীকে তার বসত ঘরে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এক পর্যায়ে বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যান। এ ঘটনায় তরুণীর মামা বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করলে পুলিশ রবিবার সকালে তাকে গ্রেপ্তার করে।

 

 

হাতিয়া থানার ওসি-তদন্ত কাঞ্চন কান্তি দাস বলেন, ‘এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে শনিবার রাতে নারীও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় মামলা দায়ের করলে রবিবার ভোরে রাতে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়। দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD