বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ: বাংলাদেশ স্কাউটস বরিশালের বাবুগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের আঞ্চলিক কোষাধ্যক্ষ স্ককাউটার মোঃ রুহুল আমিন (এএলটি), স্কাউটার তুষার কান্তি চৌধুরী (এলটি), স্কাউটার মোঃ আক্তারুজ্জামান (এলটি) প্রমুখ। ত্রি-বার্ষিক সম্মেলনে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন রহমতপু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়, বাহেরচর কে কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কমিশনার নির্বাচিত হন, সৈয়দ রাশিদা মোশারফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়।
পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
Leave a Reply