সংবাদ শিরোনাম:

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি মহাড়ন কাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:52:04 pm, Sunday, 3 March 2024
  • 49 সংবাদটি দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: নিদাহাস ট্রাফির পর থেকেই শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ দুই দলের ম্যাচের উত্তাপ আরও দ্বিগুন করেছে। এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে লঙ্কানরা।

সোমবার (৪ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজের ম্যাচ গুলো বাংলাদেশে টি-স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে সিরিজটি।

এ ছাড়া অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে র‌্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপে। অন্যদিকে, ভারতে দেখা যাবে ফ্যানকোডে। আর শ্রীলঙ্কায় সরাসরি উপভোগ করা যাবে সিয়াথা টিভিতে। এ ছাড়া দেশটিতে অনলাইনে ডায়ালগ টিভিতে সম্প্রচার করা হবে সিরিজটি।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও উপভোগের সুযোগ থাকছে দ্বিপাক্ষিক সিরিজটি। আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে স্টারজপ্লে, ক্রিকবাজ ও ই-লাইফে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১০টি দেশে উপভোগ করা যাবে ক্রিকবাজে।

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ ২৩টি দেশে দেখা যাবে উইলো টিভিতে। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি মহাড়ন কাল

প্রকাশের সময় : 08:52:04 pm, Sunday, 3 March 2024