সংবাদ শিরোনাম:

বাংলাদেশ এখন আর বিশ্বব্যাংকের উপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:40:12 pm, Tuesday, 29 April 2025
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বা বিশ্বব্যাংকের উপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আইএমএফের সঙ্গে আমাদের কিছু শর্ত নিয়ে মতবিরোধ রয়েছে, বিশেষ করে মুদ্রার বিনিময় হার এবং কর আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে। এসব বিষয়ে কোনো সমঝোতা হয়নি।” চলতি মাসে ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি ডলারের ঋণ ছাড়ের ব্যাপারে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি।

ড. সালেহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইএমএফের সঙ্গে যে আলোচনা করেছেন, তা থেকেও বোঝা যায়—সরকার এখন আরও সতর্কভাবে আন্তর্জাতিক ঋণের শর্তগুলো পর্যালোচনা করছে। তিনি বলেন, “আমরা বাজারচালিত বিনিময় হার পুরোপুরি কার্যকর করতে পারি না, কারণ দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন।”

তিনি আরও বলেন, “আইএমএফ চাপ প্রয়োগ করছে আমাদের কিছু অর্থনৈতিক শর্ত মেনে চলার জন্য, কিন্তু আমাদেরও নিজস্ব নীতিমালা রয়েছে, যেগুলোর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা জরুরি।”

ড. সালেহউদ্দিন আরও জানান, সম্প্রতি তিনি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত হলেও আইএমএফের শর্তাবলীর বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়নি।

তিনি বলেন, “বাংলাদেশের লক্ষ্য এখন নিজেদের অর্থনৈতিক কাঠামো মজবুত করা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা হ্রাস করা। প্রয়োজনে আইএমএফের কিস্তি না নিয়ে নিজস্ব সম্পদ ও নীতির ওপর ভিত্তি করেই বাজেট পরিচালনা করব।”

অর্থ উপদেষ্টার এ বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, বাংলাদেশ একটি আত্মনির্ভর অর্থনীতির পথে অগ্রসর হচ্ছে এবং শর্তনির্ভর ঋণের পরিবর্তে নীতিনির্ধারণে স্বাধীনতা বজায় রাখতে চায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাংলাদেশ এখন আর বিশ্বব্যাংকের উপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

প্রকাশের সময় : 07:40:12 pm, Tuesday, 29 April 2025