বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে জাতিসংঘের কোনো পরিকল্পনা নেই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে জাতিসংঘের কোনো পরিকল্পনা নেই

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে জাতিসংঘের কোনো পরিকল্পনা নেই




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না বলে স্পষ্ট করেছে সংস্থাটি। মঙ্গলবার (৬ জানুয়ারি) জাতিসংঘ সদরদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এই অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, জাতিসংঘের নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম সাধারণত নিজস্ব উদ্যোগে পরিচালিত হয় না। এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে জাতিসংঘ সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক অনুমোদন বা ম্যান্ডেট প্রয়োজন হয়। বাংলাদেশের আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

দুজারিকের ভাষ্য অনুযায়ী, নির্বাচন পর্যবেক্ষণ বর্তমানে জাতিসংঘের নিয়মিত কাজের অংশ নয়। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কারিগরি সহায়তা প্রদান করছে কি না, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষণের বিষয়টিও আলোচনায় ছিল। জাতিসংঘের এ ঘোষণায় স্পষ্ট হলো যে, এই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘের সরাসরি উপস্থিতি থাকবে না।

তবে মুখপাত্র উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিয়ে থাকে। এর মধ্যে প্রশাসনিক দক্ষতা উন্নয়ন ও নির্বাচন ব্যবস্থাপনার পরামর্শ অন্তর্ভুক্ত থাকে।

ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এই ঘটনাকে কীভাবে দেখা হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে দুজারিক বলেন, তিনি কোনো রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না এবং সংবাদ বিশ্লেষণ করা সাংবাদিকদের দায়িত্ব।

তবে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের জনগণের রাজনৈতিক মত প্রকাশের অধিকার এবং একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সবসময় সমর্থন করে যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD