বাংলাদেশের নির্বাচন নিয়ে সর্বশেষ যে বার্তা যুক্তরাস্ট্রের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাংলাদেশের নির্বাচন নিয়ে সর্বশেষ যে বার্তা যুক্তরাস্ট্রের

বাংলাদেশের নির্বাচন নিয়ে সর্বশেষ যে বার্তা যুক্তরাস্ট্রের




ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মার্কিন বিভিন্ন দপ্তর ও ব্যক্তি একের পর এক বার্তা দিয়ে যাচ্ছে। এবার বক্তব্য দিয়েছেন মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি।

শুক্রবার (১৭ নভেম্বর) মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ অফিসিয়াল পেজে (পূর্বের টুইটার) এ বার্তা দিয়েছেন।

তারা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার গণতান্ত্রিক অংশীদাররা বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীরভাবে নজর রাখছে।

এ সময় স্বচ্ছ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সব দলের জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য বলে মন্তব্য করেন তারা। এক্সের ওই পোষ্টের সঙ্গে রয়টার্সের একটি প্রতিবেদনও শেয়ার দেন তারা।

দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বেশির ভাগ সময় বলে আসছেন, আগামী নির্বাচন নিয়ে আমরা যে বার্তা দিয়েছি তা এখনও একই আছে। বাংলাদেশের জনগণ যা চায় আমরাও সেটা চাই। শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু নির্বাচন— বাংলাদেশের জনগণ যা চায় তাই আমরা চাই। আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। একটি দলের বিরুদ্ধে আরেকটি দলের অবস্থানকে সমর্থন করি না। আমরা চাই, সব রাজনৈতিক দল সংঘাত এড়িয়ে চলুক ও সংযম পালন করুক এবং শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য একসঙ্গে কাজ করুক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD