বাংলাদেশিদের ভিসা আবেদন ফি কমাল চীন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাংলাদেশিদের ভিসা আবেদন ফি কমাল চীন

বাংলাদেশিদের ভিসা আবেদন ফি কমাল চীন




ডেস্ক রিপোর্ট : চীন সরকার তার দেশের ভিসা আবেদন ফি সাময়িকভাবে কমিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিবৃতিতে জানায়, বিদেশে চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলো ভিসা ফি বর্তমান হারের ৭৫ শতাংশে নামিয়ে আনছে। কভিড মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ার পর মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে চীনে যাতায়াতের সুবিধার্থে ভিসা ফি কমানো হয়েছে।

এদিকে বাংলাদেশে চীনা দূতাবাস শুক্রবার সন্ধ্যায় ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসা ফি সমন্বয় করা হয়েছে।১১ ডিসেম্বরের আগের আবেদনের ক্ষেত্রে আগের ফি প্রযোজ্য হবে।

ঢাকায় চীনা দূতাবাস জানায়, বাংলাদেশি পাসপোর্টধারীদের চীনে একবারে প্রবেশে আবেদনের জন্য ভিসা হবে দুই হাজার ৪০০ টাকা। এ ক্ষেত্রে আবেদনের পর চতুর্থ কর্মদিবসে ভিসা পাওয়া যাবে। আবেদনের পর তৃতীয় কর্মদিবসে ভিসা পেতে খরচ পড়বে পাঁচ হাজার ১০০ টাকা এবং দ্বিতীয় কর্মদিবসে ভিসা পেতে খরচ পড়বে ছয় হাজার চার শ টাকা।

একইভাবে চীনে দু’বার প্রবেশের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে ভিসা আবেদন ফি হবে তিন হাজার ৬০০ টাকা (চতুর্থ কর্মদিবসে ডেলিভারি), ছয় হাজার ৩০০ টাকা (তৃতীয় কর্মদিবসে ডেলিভারি) ও সাত হাজার ৬০০ টাকা (দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারি)।

একাধিকবার চীনে প্রবেশের ক্ষেত্রে ছয় মাসের বেশি মেয়াদি ভিসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ফি হবে চার হাজার ৮০০ টাকা (চতুর্থ কর্মদিবসে ডেলিভারি), সাড়ে সাত হাজার টাকা (তৃতীয় কর্মদিবসে ডেলিভারি) ও আট হাজার ৮০০ টাকা (দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারি)।

একাধিকবার চীনে প্রবেশের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের ১২ থেকে ২৪ মাস মেয়াদি চীনা ভিসার ফি হবে সাত হাজার ২০০ টাকা (চতুর্থ কর্মদিবসে ডেলিভারি), নয় হাজার ৯০০ টাকা (তৃতীয় কর্মদিবসে ডেলিভারি) ও ১১ হাজার ২০০ টাকা (দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারি)।

বাংলাদেশে চীনা দূতাবাসে আমেরিকান পাসপোর্টধারীদের ভিসা আবেদন ফি হবে আবেদনের চতুর্থ কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে ১৫ হাজার ৯০০ টাকা, তৃতীয় কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে ১৮ হাজার ৬০০টাকা ও দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে ১৯ হাজার ৯০০ টাকা।

তবে আমেরিকান পাসপোর্টধারী সাংবাদিকদের চীনা ভিসা ফি আরো বেশি। চতুর্থ কর্মদিবসে ভিসা পেতে ১৯ হাজার ৫০০টাকা, তৃতীয় কর্মদিবসে ভিসা পেতে ২২ হাজার ২০০টাকা ও দ্বিতীয় কর্মদিবসে ভিসা পেতে ২৩ হাজার ৫০০টাকা দিতে আমেরিকান পাসপোর্টধারী সাংবাদিকদের।

বাংলাদেশে কানাডার পাসপোর্টধারীদের চীনা ভিসা আবেদনের জন্য গুণতে হবে ছয় হাজার ৩০০ থেকে ১০ হাজার ৩০০টাকা। রাশিয়ার পাসপোর্টধারীদের ঢাকায় চীনা ভিসা আবেদনের ফি চার হাজার ৩০০ থেকে ১২ হাজার টাকা।

এর বাইরে অন্য কোনো দেশের পাসপোর্টধারীদের জন্য চীনের ভিসা আবেদন ফি হবে তিন হাজার থেকে সাত হাজার (সিঙ্গেল এন্ট্রি)।

দু’বার চীনে প্রবেশের ক্ষেত্রে ফি হবে সাড়ে চার হাজার থেকে সাড়ে আট হাজার টাকা। ছয় মাসের বেশি মেয়াদে ভিসা ফি হবে ছয় হাজার থেকে ১০ হাজার টাকা। ১২ থেকে ২৪ মাস মেয়াদি ভিসার ক্ষেত্রে ফি হবে নয় হাজার থেকে ১৩ হাজার টাকা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD