‘বাঁচাও, বাঁচাও’ আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে পদ্মা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




‘বাঁচাও, বাঁচাও’ আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে পদ্মা

‘বাঁচাও, বাঁচাও’ আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে পদ্মা




ডেস্ক রিপোর্ট: যাত্রীদের ‘বাঁচাও, বাঁচাও’ আর্তচিৎকারে ভারী হয়ে এসেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের আকাশ-বাতাস। শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। এরই মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

ঘন কুয়াশার কারণে আজ বুধবার এই নৌরুটে বাল্কহেডের ধাক্কায় যানবাহন নিয়ে ফেরিডুবির ঘটনা ঘটে। সকাল সাড়ে আটটার দিকে পদ্মায় ফেরিটি ডুবে যায়। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর আসেনি।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ ফেরিডুবির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে।’

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ডুবে যাওয়ার সময় যাত্রীদের আর্তচিৎকার শোনা যেতে থাকে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দলকে জানানো হয়।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকালেও এসব রুটে ফেরি চলাচল শুরু করেনি। এ অবস্থায় পাটুরিরা ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরি রজনীগন্ধা পদ্মায় ডুবে যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD