বসতঘরে নারীর গলাকাটা লাশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বসতঘরে নারীর গলাকাটা লাশ

বসতঘরে নারীর গলাকাটা লাশ

বসতঘরে নারীর গলাকাটা লাশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নবীগঞ্জে ঈদের পর দিন করগাঁও ইউনিয়নের করগাও গ্রামে ডাকাতিকালে বসতঘরে ছলেমা বেগম (৪৫) নামে এক মহিলাকে গলা কেটে হত্যা করেছে ডাকাতদল। রবিবার (২ আগস্ট) ভোররাতে করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি করগাঁও গ্রামের মিলন মিয়ার স্ত্রী। এঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ছালেমা বেগম মেয়ে শান্তা বেগমকে ঘুমিয়ে ছিলেন। ভোরবেলা হঠাৎ করে মেয়ে শান্তা বেগমের চিৎকার শুনে ছুটে আসে এলাকাবাসী। এসে দেখে গলাকাটা অবস্থায় পড়ে আছেন ছালেমা বেগম। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এসআই সাঈদ।

 

 

ছালেমা বেগমের স্বামী বলেন, আমার ২টা বাড়ি থাকায় আমি আমার অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম। সকালবেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগমের গলাকাটা লাশ। হত্যাকারীরা ছালেমা বেগমের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে জানান তিনি। প্রশাসনের কাছে স্ত্রী হত্যার সুষ্ঠু বিচার চান ছালেমার স্বামী।

 

 

নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ডাকাতরা নির্মমভাবে ছালেমা বেগমকে হত্যা করেছে। ছালেমা বেগমের শরীরে একাধিক আগাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনব। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD