সংবাদ শিরোনাম:

বর পছন্দ না হওয়ায় নববধূ যা করেলন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:37:19 pm, Monday, 11 October 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীর চাটখিল উপজেলায় বর পছন্দ না হওয়ায় পলি আক্তার (২১) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পলি আক্তার উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের স্ত্রী এবং একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বাবুলের মেয়ে।

প্রাথমিকভাবে শোনা যায়, নববধূর বরকে পছন্দ হয়নি। বরের বয়স ছিল ৪১ প্লাস। আবার অনেকে বলছে- নববধূ শারীরিকভাবে দুর্বল ছিলেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত পুলিশ জানাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রামনারায়ণপুর ইউনিয়নের পলি আক্তারের সঙ্গে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়ির প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়। সোমবার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন পলি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত নিহতের পরিবার এ ঘটনায় মৌখিক বা লিখিত ভাবে কোনো অভিযোগ করেনি।

চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বর পছন্দ না হওয়ায় নববধূ যা করেলন

প্রকাশের সময় : 08:37:19 pm, Monday, 11 October 2021